২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিদেশি কোচ দরকার: লওসন

পাকিস্তান ক্রিকেট দলের জন্য বিদেশি কোচ দরকার বলে মনে করছেন জিওফ লওসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের জন্য বিদেশি কোচ দরকার বলে মনে করছেন জিওফ লওসন। পাকিস্তানের সাবেক কোচ লওসন বলেন, "পাকিস্তানে প্রভাবমুক্ত একজন কোচই কেবল পারেন বিভিন্ন অংশের চাপ সামাল দিয়ে সে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে।" দায়িত্ব নেয়ার ১৫ মাস পর লওসনকে সরিয়ে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাট। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কোচি টাস্কার্স কেরালার কোচ হিসেবে কাজ করছেন তিনি। লওসন বলেন, "আমার বিদায়ের সময়ও বলেছিলাম পাকিস্তানে একজন বিদেশি কোচ দরকার। আপনি করাচি বা লাহোর, যেখান থেকেই আসেন না কেন, আপনার উপর চাপ থাকবেই। এ কারণে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না।" "কোচ বিদেশি হলে তার উপর এমন চাপ থাকবে না। তাকে রাজনীতি নিয়ে মাথা না ঘামালেও চলবে। শুধু দল নিয়ে ভাবতে পারবেন তিনি," যোগ করেন লওসন। একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে আবারো দলে দেখতে চান তিনি। তবে একই সঙ্গে লওসন বলেন, "তাকে বুঝতে হবে তিনিই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন। তিনি কেবল দলের অংশ এটা তার মেনে নিতে হবে।" আফ্রিদির সমালোচনা করতে গিতে লওসন বলেন, "আফ্রিদি সমালোচনা পছন্দ করতে পারেন না। নিজেকে সব সময় দলের চেয়ে বড় মনে করেন। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।" পাকিস্তানের কোচ হিসেবে আবারো কাজ করার সম্ভাবনা খারিজ করে দেন লওসন। তিনি বলেন, "দীর্ঘ সময়ের জন্য কোচ পাওয়া তাদের জন্য কঠিন হবে। অতীতের কারণেই তাদের কেউ খুব একটা বিশ্বাস করে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৪ ঘ.