২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ইংল্যান্ডের খেলা দেখতে চান দ্রাবিড়!

ইংল্যান্ডে যখন নাকাল হচ্ছে ভারত, ঠিক সেই সময় রাহুল দ্রাবিড় বলেছেন, ভারতের পরিবেশে খেলা ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডে যখন নাকাল হচ্ছে ভারত, ঠিক সেই সময় রাহুল দ্রাবিড় বলেছেন, ভারতের পরিবেশে খেলা ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ইংল্যান্ডের কাছেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান খুঁইয়েছে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে হার মানে দেশটি। কেনিংটন ওভালে চতুর্থ ও শেষ টেস্টেও ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। বড়জোড় ম্যাচ বাঁচানোর কথা ভাবতে পারে ভারত, ইংল্যান্ডকে হারানো নয়। লর্ডসে ইংল্যান্ড প্রথম টেস্ট জেতে ১৯৬ রানে। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্ট জেতে ৩১৯ রানে। তৃতীয় টেস্ট এজবাস্টনে ভারতকে পালা ও ২৪২ রানে হারিয়ে ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে জায়গা করে নেয় ইংল্যান্ড। আগামী বছর ইংল্যান্ডের ভারত সফরের কথা। এ কথা মনে করিয়ে দিয়ে দ্রাবিড় বলেন, "ওই সিরিজের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে ভারত। খেলা হবে আমাদের চেনা পরিবেশে। সিরিজ কিভাবে এগোয় আমি তা দেখতে খুবই আগ্রহী।" তিনি বলেন, "এই সিরিজ হবে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জানি তাদের পরিবেশে তারা খুবই ভালো দল। আর এই পরিবেশকে কাজে লাগানোর মতো বোলার ও ব্যাটসম্যান তাদের আছে। তবে ভারতের মাটিতে জেতা সহজ হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬০৮ ঘ.