২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিমাল, হেরাথ বাদ

প্রত্যাশা মেটাতে না পারায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একেদিনের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন দিনেশ চান্দিমাল, থিসেরা পেরেরা ও রঙ্গনা হেরাথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রত্যাশা মেটাতে না পারায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একেদিনের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন দিনেশ চান্দিমাল, থিসেরা পেরেরা ও রঙ্গনা হেরাথ। প্রথম তিন ম্যাচ শেষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দলে ডাক পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন ২৬ বছর বয়সী লেগ স্পিনার সেকুগে প্রসন্ন। শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফর করছিলেন তিনি। চোটের কারণে তৃতীয় ম্যাচ না খেলা দলের সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস সুস্থ হয়ে উঠেছেন। সিরিজের শেষ দুটি ম্যাচে খেলার মতো ফিট তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক তিলতারতেœ দিলশান বলেন, "তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি হয়তো মঙ্গলবারও খেলতে পারতেন। কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। খারাপ কিছু হলে তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হত। তিনি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার না থাকা আমাদের জন্য বড় ক্ষতি।" ২১ বছর বয়সী দিনেশ চান্দিমাল লর্ডস টেস্টে অপরাজিত শতক ও ৫৪ রানের দুটি ইনিংস খেলে একদিনের দলেও জায়গা করে নেন। কিন্তু চার ইনিংসে সব মিলিয়ে ৪১ রান করে দলে জায়গা হারিয়েছেন তিনি। বিশ্বকাপের পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন থিসেরা পেরেরা। মূলত তৃতীয় পেসার হিসেবে খেলেন তিনি। তার জায়গায় ম্যাথিউস, সুরাঙ্গা লাকমাল বা প্রথম ম্যাচেই মাত করে দেয়া সামিন্দা এরাঙ্গা খেলতে পারেন। বিশ্বকাপের পর হেরাথও খেলেছেন একটি ম্যাচ। লেগস্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস, দুই অফস্পিনার অজন্তা মেন্ডিস ও সুরাজ রনদিভের সঙ্গে পাল্লায় পেরে উঠছেন না তিনি। তবে এবার তিনি জায়গা হারিয়েছেন প্রসন্নর কাছে। ইংল্যান্ড 'এ' দলের বিপক্ষে ৬ উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন তিনি। ২০০৬ সাল থেকে শ্রীলঙ্কার ঘরোয়া একদিনের ক্রিকেটে খেলছেন তিনি। গত পাঁচ বছরে ৪৫ ম্যাচ খেলে ১৮.৩৮ গড়ে ৭৩ উইকেট নেন তিনি। দল: তিলকারতেœ দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, উপুল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), চামারা সিলভা, জীবন মেন্ডিস, সামিন্দা এরাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা, অজন্তা মেন্ডিস, সুরাজ রনদিভ ও সেকুগে প্রসন্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫২ ঘ.