২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজ শেষে ছুটিতে যাচ্ছেন ফ্লাওয়ার

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট শেষে ছুটিতে যাচ্ছে ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট শেষে ছুটিতে যাচ্ছে ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ১৮ অগাস্ট থেকে শুরু হওয়া ওভাল টেস্ট দিয়ে শেষ হচ্ছে টেস্ট সিরিজ। সিরজ শেষ হওয়ার তিনদিন পর ডাবলিনে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে ইংল্যান্ড। ওই ম্যাচে থাকবেন না ফ্লাওয়ার। সে সময় বোলিং কোচ রিচার্ড হার্শেল দলের দায়িত্বে থাকবেন। গত মে মাসে ইসিবির সঙ্গে চুক্তি করার সময়ই ঠিক করা হয়েছিল বিভন্ন সময়ে ছুটি পাবেন ফ্লাওয়ার। তবে এ ব্যাপারে লিখিত কিছু নেই। ইংল্যান্ড ক্রিকেট দলে তিনিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি। দলের সব সিরিজ নিয়ে পরিকল্পনা আঁটেন তিনিই। এছাড়া তিন ফরম্যাটের ক্রিকেটের দায়িত্বও তার। এর আগে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন দলের সঙ্গে ছিলেন না ফ্লাওয়ার। সে সময় তার চোখে অস্ত্রোপচার হওয়ায় দলের সঙ্গে থাকেন নি তিনি। বেশি দিনের জন্য ছুটি নিচ্ছেন না ফ্লাওয়ার। ভারতের বিপক্ষে ৩১ অগাস্ট টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর পর শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩১ ঘ.