ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টে ভারতকে হারিয়ে সিরিজ জেতার পাশাপাশি আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছে ইংল্যান্ড।
শনিবার তৃতীয় টেস্ট চার দিনেই ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। এর আগে সিরিজের প্রথম দুই টেস্টেও বড় জয় পায় তারা। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই চার ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। এ মুহূর্তে স্বাগতিকরা এগিয়ে আছে ৩-০ ব্যবধান।
১ উইকেটে ৩৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। কোনো রান যোগ করার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরকে (১৪) ফিরিয়ে দিয়ে ভারতকে পিছিয়ে দেন জেমস অ্যান্ডারসন। এর পর ২১ রানের মধ্যে তিনি ফিরিয়ে দেন ভারতের দুই প্রধান ভরসা রাহুল দ্রাবিড় (১৮) ও ভিভিএস লক্ষ্মণকে (২)।
৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের উপর চাপ আরো বাড়ান গ্রায়েম সোয়ান। দলীয় ৮৭ রানের মাথায় পুরো সিরিজে নি
bdnews24