২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কুইন্সল্যান্ডে

২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েছে অস্ট্রেলিয়া। খেলা হবে কুইন্সল্যান্ডে। প্রতিযোগিতা শুরু হবে অগাস্টে। ১৯৮৮ সালে যুব বিশ্বকাপে প্রথম আসরও বসেছিল অস্ট্রেলিয়ায়। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা। ২০১০ সালে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড থেকে শিরোপা জিতে আসার পর এবার দেশের মাটিতে তা ধরে রাখার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড যুব বিশ্বকাপকে ভবিষ্যতের ক্রিকেট প্রতিভাদের উঠে আসার প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, "যুব বিশ্বকাপ সিনিয়রদের বিশ্বকাপ আয়োজনে অস্ট্রেলিয়াকে সাহায্য করবে। সে কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।" ২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে খুশি কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী গ্রাহাম ডিক্সন। তিনি বলেন, "সানশাইন কোস্ট ও টাইন্সভিলকে বিশ্বকাপের মাঠ হিসেবে বেছে নেয়ায় এখানকার ক্রিকেট এগিয়ে যাবে। আঞ্চলিক প্রধান দু'টি শহরে ক্রিকেট অবকাঠামো গড়ে ওঠায় ক্রিকেট উপকৃত হবে।" বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৩১ ঘ.