ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারলেও একদিনের সিরিজে তার বদলা নিতে মরিয়া অস্ট্রেলিয়া।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম একদিনের ম্যাচ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে।
জয় দিয়ে একদিনের সিরিজ শুরু করার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পাওয়াও অস্ট্রেলিয়ার লক্ষ্য। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক স্পিনারদের বিরুদ্ধে সুবিধা করতে না পারায় একদিনের সিরিজের আগে বেশ সতর্ক তারা।
টি-টোয়েন্টি দলটির তুলনায় অস্ট্রেলিয়ার একদিনের দলটি বেশ শক্তিশালী। দলে যোগ দিয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক, সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও মাইক হাসি।
স্পিনের বিরুদ্ধে তিনজনই ভালো খেলেন। অভিজ্ঞতার ঝুলিও পূর্ণ। স্বাগতিক স্পিনারদের সামলাতে এরা দলকে পথ দেখাতে পারেন।
উদ্বোধনী জুটিতে বলতে গেলে একাই খেলছেন শেন ওয়াটসন। অন্য প্রান্ত থেকে সহায়তা না পেলেও একাই গুড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বেশ শক্তিশালী হলেও স্পিনাররা সেভাবে কিছু করতে পারছেন না। শ্রীলঙ্কায় পেসারদের দিয়ে খুব ভালো কাজ হবে না এটাই অনুমিতই। সে হিসেব করে সফরকারীরাও বেশ কয়েকজন স্পিনারকে দলে রেখেছেন। কিন্তু শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানদের তাদের মাটিতে স্পিন দিয়ে কাবু করা একটু কঠিনই হবে।
অন্য দিকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। একদিনের দলে লাসিথ মালিঙ্গা ও উপুল থারাঙ্গা ফেরায় দলের শক্তিও বেশ বেড়েছে।
নতুন বলে মালিঙ্গা ও কুলাসেকারা স্বাগতিকদের ভালো সূচনা এনে দিতে পারেন। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকায় বাড়তি সুবিধা পাবেন তিলকারতে
bdnews24