২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত ট্রটের বদলে বোপারা

আহত জনাথন ট্রটের বদলে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রবি বোপারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহত জনাথন ট্রটের বদলে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রবি বোপারা। খেলা শুরু হবে বুধবার এজবাস্টনে। গত সপ্তাহে ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ট্রট। এসেক্সের খেলোয়াড় বোপারা এ পর্যন্ত খেলেছেন দশটি টেস্ট। শেষবার মাঠে নামেন তিনি ২০০৯ সালের অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষেই দলে ফেরার কথা ছিল বোপারার। কিন্তু প্রস্তুতি খেলায় ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইয়ন মর্গান এক পালায় ১৯২ রান করলে কপাল পোড়ে বোপারার। দলে ডাক পান মর্গান। তবে এবার ভাগ্যদেবীর সহায়তা পেয়েছেন তিনি। ট্রটের বদলে কে খেলবেন সেই প্রতিযোগিতায় বোপারার শক্ত প্রতিপক্ষ ছিলেন লিস্টারশায়ারের জেমস টেলর। গত শুক্রবার লায়ন্সের হয়ে সফররত শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৯৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। অথচ ওই খেলায় মোটেও ভালো খেলতে পারেননি বোপারা। দুই পালায় করেন ২৫ ও ১৯ রান। কিন্তু সা