২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাদ পড়লেন আকিব জাভেদ

দলের ম্যানেজার পদ থেকে ইন্তিখাব আলমকে সরিয়ে দেয়ার পর এবার সহকারী কোচ আকিব জাভেদকেও সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের ম্যানেজার পদ থেকে ইন্তিখাব আলমকে সরিয়ে দেয়ার পর এবার সহকারী কোচ আকিব জাভেদকেও সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়ে সফরে বোলিং কোচ হিসেবে আকিবের না যাওয়াকে বড় করে দেখতে নারাজ পিসিবি। পিসিবির এক মুখপাত্র বলেন, "আকিবের বিদায় খুব বড় কিছু নয়। তিনি পিসিবি'র নিযুক্ত নন। এর চেয়েও বড় ব্যাপার জাতীয় দলের চেয়ে এ মুহূর্তে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে তাকে বেশি দরকার।" তিনি বলেন, "সফর অনুযায়ী ম্যানেজমেন্ট ঘোষণা করা হয়। এবার আকিবের যাচ্ছেন না। তিনি জাতীয় ক্রিকেট একোডেমিতে তার দায়িত্ব পালন করবেন।" ইন্তিখাব আলমের বদলে বোর্ডের নির্বাহী কমিটির সদস্য নাভেদ আকরাম চিমাকে নিয়োগ দেয়া হলেও আকিবের বদলে কাউকে নেয়া হচ্ছে না। প্রধান কোচ ওয়াকার ইউনুসই অনভিজ্ঞ পেসারদের দায়িত্ব নেবেন বলে আশা করছে পিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭২৪ ঘ.