ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ছয় বছর পর জিম্বাবুয়ে টেস্ট অঙ্গনে ফিরলেও সফরকারী বাংলাদেশকে সতীর্থরা বেশ কিছু চমক উপহার দেবে বলে মনে করছেন স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন টেলর।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সফরের একমাত্র টেস্টটি বৃহস্পতিবার থেকে শুরু হবে।
হারারের কন্ডিশনে জিম্বাবুয়ে বড়তি সুবিধা পাবে বলে মনে করছেন টেলর। তিনি বলেন, "টেস্টে ফেরাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। এটা আরো ভালো যে, আমরা কি করতে পারি সেটা বাংলাদেশের জানা নেই। তাদের জন্য বেশ কিছু বিস্ময় অপেক্ষা করছে।"
টেস্ট থেকে স্বেচ্ছানির্বাসনের পর এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৩৩টি একদিনের ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। এর মধ্যে ২৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পক্ষে একমাত্র মোহাম্মদ আশরাফুলের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। টেলর আশা করছেন, এটা তাদের পক্ষে যাবে।
তবে বাংলাদেশকে খাটো করে দেখছেন না টেলর। তিনি বলেন, "বাংলাদেশ খেলার মধ্যে আছে, প্রতিনিয়ত উন্নতি করছে।"
তিনি আরো বলেন, "একদিনের ক্রিকেটে তারা আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। তবে টেস্টে আমরা কেমন সে ব্যাপারে তাদের কোনো তথ্যই জানা নেই। খেলায় এটাই আমাদের অস্ত্র হয়ে উঠতে পারে।"
সা
bdnews24