২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসী সোহেল ও আজিজ

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে জায়গা পাওয়া পেসার সোহেল খান ও আজিজ চিমা এই সুযোগকে কাজে লাগিয়ে দলে নিজেদের আসন পাকা করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে জায়গা পাওয়া পেসার সোহেল খান ও আজিজ চিমা এই সুযোগকে কাজে লাগিয়ে দলে নিজেদের আসন পাকা করার ব্যাপারে আত্মবিশ্বাসী। উমর গুল ও ওহাব রিয়াজের মত দলের নিয়মিত পেসারদের এই সফরে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ২০০৯ সালের শুরুতে পাকিস্তানের হয়ে একটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছিলেন সোহেল। তবে উল্লেখ করা মত কিছু করতে পারেননি তিনি। বাদ পড়ে যান দল থেকে। নিজের পাওয়া দ্বিতীয় সুযোগে একই ভুল আর করতে চান না সোহেল। একটি দৈনিক পত্রিকায় সোহেল বলেন, "আমার মনে হয় একটু তাড়াতাড়িই আমার অভিষেক হয়েছিলো। আমি ওই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই। ওই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি। দল থেকে বাদ পড়তে কেউই চায় না। গত দুই বছরে আমি শিখেছি কিভাবে নিজেকে তৈরি করতে হয়। আমি প্রচুর পরিশ্রম করেছি। যার ফল আমি পেয়েছি।" স