ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে শনিবার প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এক মাত্র টেস্টের আগে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে একাদশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
১৫ সদস্যের বাংলাদেশ দল জিম্বাবুয়ে পৌঁছে বৃহস্পতিবার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল সোয়া ৯টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে বুলাওয়ের পথে রওনা দেয় সাকিব আল হাসানের দল।
এক মাত্র টেস্টটি শুরু হবে ৪ অগাস্ট, হারারেতে। ১৪ মাস পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আর এই খেলার মধ্য দিয়ে ৬ বছর পর স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে।
সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজও খেলবে বাংলাদেশ। প্রথমটি হবে ১২ অগাস্ট, হারারেতে। দ্বিতীয় ও তৃতীয় খেলাও হবে একই মাঠে, ১৪ ও ১৬ অগাস্ট। প্রথম ও তৃতীয় খেলাটি হবে দিন-রাতের।
চতুর্থ ও পঞ্চম একদিনের খেলা হবে যথাক্রমে ১৯ ও ২১ অগাস্ট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ দলের ২২ অগাস্ট দেশে ফেরার কথা।
বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে শেষ টেস্ট খেলে ২০০৪ সালে। দুই ম্যাচের ওই সিরিজে সফরকারীরা হার মানে ১-০ ব্যবধানে।
২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে বাংলাদেশ। সফরকারীরা সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।
দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল
bdnews24