ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাহমুদুল হাসানের নেতৃত্বে একাডেমি দল ২ অগাস্ট দক্ষিণ আফ্রিকা রওনা দেবে।
সফরে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমির বিপক্ষে দু'টি চারদিনের, তিনটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।
প্রথম একদিনের খেলা হবে ৬ অগাস্ট। ৭ ও ৯ অগাস্ট হবে দ্বিতীয় ও তৃতীয়টি।
প্রথম চারদিনের খেলা শুরু হবে ১২ অগাস্ট। দ্বিতীয়টি ১৮ অগাস্ট।
টি-টোয়েন্টি খেলা দু'টি হবে ২৩ অগাস্ট।
একাডেমি দলের দেশে ফেরার কথা ২৪ অগাস্ট।
এর আগে গত এপ্রিলে বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। দু'টি চারদিনের, তিনটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা।
টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে হার মানে একদিনের সিরিজে। চারদিনের খেলার সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয় ১-১ ব্যবধানে।
দল: মাহমুদুল হাসান (অধিনায়ক), আলাউদ্দিন বাবু (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, আনামুল হক (উইকেটরক্ষক), মমিনুল হক সৌরভ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মুক্তার আলী, কাজী কামরুল ইসলাম, মাইশুকুর রহমান, তাসামুল হক, আসিফ আহমেদ, শাকের আহমেদ, গাজী সোহাগ ও আল-আমিন হোসেন।
স্ট্যান্ডবাই: তানভির হায়দার খান, ফজলে মাহমুদ রাব্বি, আব্দুল মাজিদ, কাজী নুরুল সোহান ও কামরুল ইসলাম রাব্বি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১২৪ ঘ.
bdnews24