২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেস আক্রমণে সন্তুষ্ট ল

প্রস্তুতি ম্যাচে পেসারদের দেখে সন্তুষ্ট স্টুয়ার্ট ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে পেসারদের দেখে সন্তুষ্ট স্টুয়ার্ট ল। শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ােেম জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের জয়ের পর সাংবাদিকদের ল বলেন, "পেস আক্রমণ বেশ ভালো। প্রস্তুতি ম্যাচে তারা ভালো করেছেন।" একাডেমিকে ৪০ রানে হারায় জাতীয় দল। এতে রুবেল হোসেন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম ভালো বল করেন। রুবেল ২ উইকেট নেন ২০ রানে। রবিউল ও নাজমুল একটি করে উইকেট নেন। এজন্য রবিউল দেন ১২ রান। নাজমুল ২৩। টেস্ট জেতান বোলাররা। টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতে হবে। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট জয়ের জন্য বোলারদের উপর ভরসা রাখছেন ল। তিনি বলেন, "রান যতই কর ম্যাচ জিততে বোলারদের ২০ উইকেট নিতেই হবে।" শুধু পেসাররা নন স্পিনাররাও কোচের পরিকল্পনায় রয়েছেন। তিনি বলেন, "স্পিনাররাও গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান অনুযায়ী ফিল্ড প্লেসিংয়ে পরিবর্তন হয়। অবশ্য কখন আক্রমণ করবে সেটাও বুঝতে হয়।" প্রস্তুতি ম্যাচে বেশ সন্তুষ্ট প্রধান কোচ। তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচে আমি সন্তুষ্ট।" প্রতিপক্ষ একাডেমি দল এবং কোচ রস টার্নারেরও প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, "একাডেমি দল ভালো করেছে। রস টার্নার ভালো করছেন। এভাবে চলতে থাকলে ৩ থেকে ৬ মাসে তারা আরো ভালো করবে।" একাডেমি দলের প্রশংসা করলেও এগিয়ে রাখছেন জাতীয় দলকে। ৫৯ ওভার ৩ বলে ২৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, "ব্যাটিংয়ের জন্য পরিবেশ বেশ কঠিন ছিল। বৃষ্টি ও গরমের মধ্যে তাদের ব্যাট করতে হয়েছে। জিম্বাবুয়েতে কন্ডিশন এতো কঠিন হবে না।" ম্যাচ থেকে অনেক পজেটিভ ব্যাপার বের হয়ে এসেছে বলে জানান ল। তিনি বলেন, "সত্যি বলতে কি আমি নেগেটিভ কিছু দেখিনি। অনেক পজেটিভ ব্যাপর ছিল। আমি তাদের ব্যাটিং উপভোগ করেছি।" মুগ্ধ ল বলেন, "ব্যাটসম্যানদের সামর্থ্য এবং টেকনিক বেশ ভালো। শাহরিয়ার নাফীস বেশ ভালো খেলেছেন। আমি টিভিতেও তার খেলা দেখেছি। তিনি একজন দারুণ খেলোয়াড়। এমন আরো খেলোয়াড় দলে রয়েছেন।" তাদের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানান ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩২ ঘ.