ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে বাড়তি প্রস্তুতি ম্যাচ খেলতে না দেয়ার জবাবটা মাঠেই দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহীম।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার মুশফিক বলেন, "বোর্ড আগেই জিম্বাবুয়ে যেতে চেয়েছিল। সেখানে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। তবে জিম্বাবুয়ে তাতে রাজি হয় নি। তারা যত ভাবে পারছে আমাদের উপর চাপ প্রয়োগ করছে। এর জবাব আমরা মাঠেই দেবো।"
প্রস্তুতি শতভাগ না হলেও মাঠেই জবাব দেয়ার ব্যাপারে প্রত্যয়ী তিনি। বলেন, "ভালো খেলেই জিম্বাবুয়েকে জবাব দেয়া হবে।"
"আবহাওয়ার কারণে এখানে প্রস্তুতি ম্যাচে বেশ বিঘ
bdnews24