২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ পণ্ড

বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে জাতীয় দল ও জিপি-বিসিবি একাডেমি দলের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে জাতীয় দল ও জিপি-বিসিবি একাডেমি দলের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিন। জয়ের জন্য ৩৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে একাডেমি দল ৯ ওভারে ১ উইকেটে ৩৩ রান করার পর বৃষ্টি নামে। ওই বৃষ্টির পর মাঠ আর খেলা চালানোর উপযোগী না থাকায় কয়েক দফা পর্যবেক্ষণের পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। জাতীয় দলের পক্ষে রবিউল একমাত্র উইকেট নেন। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় নেটে ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। পরে দুপুর তিনটায় নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফটের সঙ্গে পরিচয়পর্বও মাঠেই সেরে নেন তারা। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি অর্ন্তবর্তী কোচ সারোয়ার ইমরান, ট্রেনার গ্রান্ট লুডেন ও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুও উপস্থিত ছিলেন। সোমবার ভোর পাঁচটা বিশ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন নতুন দুই কোচ। একটি হোটেলে বিশ্রাম নিয়ে দুপুর তিনটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তারা। পরে বিকাল ৪ টায় প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন দু'জন। এ সময় তাদের সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ এবং মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১১০ ঘ.