ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলে ধারাবাহিকতার অভাব খতিয়ে দেখতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে দুই থেকে চার ধাপ উপরেও তুলতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট ও একদিনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ল বলেন, "দলে ধারাবাহিকতা দেখতে চাই। অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকলেও দল কেন ধারাবাহিক নয়, তা বুঝতে পারছি না। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এ ব্যাপারে কাজ করবো।"
এ সময় নতুন ফিল্ডিং কোচ জেসন সুইফট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
নতুন কর্মক্ষেত্র হিসেবে বাংলাদেশকে কেন বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "শ্রীলঙ্কা চুক্তি নবায়ন করেনি। একই সময়ে বাংলাদেশ যোগাযোগ করেছে। এখানে কাজ করা আমার 'চ্যালেঞ্জিং' বলে মনে হয়েছে।"
তিনি বলেন, "বাংলাদেশ একটি জনবহুল দেশ। রীতিমতো ক্রিকেট-পাগল জাতি। আর আমিও তরুণ কোচ। আমারও শেখার অনেক কিছু রয়েছে।"
তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশ দল সম্পর্কে খুব একটা ধারণা নেই তার। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে খেলতে দেখেছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলকে বাংলাদেশ হারিয়েছে।
বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের ৫ থেকে ৭ নম্বরে তুলতে চান বলে উলে
bdnews24