ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে 'হোম' সিরিজের জন্য শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচ হলেন দেশটির সাবেক ফাস্ট বোলার রমেশ রন্তায়েকে।
আগামী মাসে সিরিজটি শুরু হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অন্তবর্তীকালীন কমিটির প্রধান উপল ধর্মাদাসা বলেন, "শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য রমেশ রন্তায়েকে নিয়োগ দেয়া হয়েছে। কারণ এত অল্প সময়ে অন্য কোচ খুঁজে বের করা কঠিন।"
বিশ্বকাপের পর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়ে দেন ট্রেভোর বেলিস। পরে ইংল্যান্ড সফরের সময় দলটির অন্তবর্তীকালীন কোচ করা হয় অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট লকে। ওই সফর চলাকালেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন ল। ফলে আবারো ফাঁকা হয়ে যায় শ্রীলঙ্কার কোচের পদ।
৪৭ বছর বয়সী রত
bdnews24