২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দল ঘোষণা হয়নি

জিম্বাবুয়ে সফরের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়নি। ক্রিকেট বোর্ড সভাপতির অনুমোদন পেলে দল ঘোষণা করা হবে বলে প্রধান নির্বাচক আকরাম খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হয়নি। ক্রিকেট বোর্ড সভাপতির অনুমোদন পেলে দল ঘোষণা করা হবে বলে প্রধান নির্বাচক আকরাম খান জানান। তবে কবে নাগাদ দল ঘোষণা করা হবে, সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের কার্যালয়ে আকরাম সাংবাদিকদের বলেন, "এখনো হাতে অনেক সময় আছে। ক্রিকেট অপারেশন্সকে আমরা দল সম্পর্কে জানিয়েছি। দলের তালিকা ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের কাছে পাঠানো হয়েছে। তার অনুমোদন পেলেই দল ঘোষণা করা হবে।" এ সময় অন্য দুই নির্বাচক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। অনুমোদন দেয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি দলে পরিবর্তন আনতে পারেন কি না? এই প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক আকরাম বলেন, "সভাপতি দলে কোনো পরিবর্তন আনেন না। যদি পরিবর্তন আনেন তাহলে তা পরে দেখা যাবে।" জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে বুধবার জানিয়েছিলেন আকরাম। সফরে বাংলাদেশ একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের লাগাম হাতে তুলে নেন ২০০৪ সালে। এই দায়িত্ব পালন করেন তিনি ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৮ ঘ.