২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জিম্বাবুয়ে পৌঁছবে ২৮ জুলাই

একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য বাংলাদেশের জিম্বাবুয়ে পৌঁছানোর কথা ২৮ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য বাংলাদেশের জিম্বাবুয়ে পৌঁছানোর কথা ২৮ জুলাই। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি অনুযায়ী, ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছে বাংলাদেশ দল বিশ্রাম নেবে ২৯ জুলাই। তিন দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ৩০ জুলাই। খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এক মাত্র টেস্টটি শুরু হবে একই মাঠে ৪ অগাস্ট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১২ অগাস্ট। খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। পরের দুটি ম্যাচও হবে একই মাঠে, ১৪ ও ১৬ অগাস্ট। প্রথম ও তৃতীয় ম্যাচ হবে দিন-রাতের। ১৯ অগাস্ট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে হবে চতুর্থ একদিনের ম্যাচ। ২১ তারিখে দুই দল মুখোমুখি হবে শেষ একদিনের ম্যাচ। ২২ অগাস্ট দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৫ ঘ.