ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন রবিউল ইসলাম।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন শেষে পেসার রবিউল ইসলাম বলেন, "আমি আত্মবিশ্বাসী। ভালো বল করছি। জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকা না থাকার বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করছে। তবে আমি প্রস্তুত।"
বাংলাদেশ 'এ' দলের দক্ষিণ আফ্রিকা সফরে দলের পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন রবিউল। সুযোগ পেলে জিম্বাবুয়ে সফরেও তা প্রমাণ করতে চান। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা সফরে ভালো বল করেছি। ওখানে উইকেট ছিল পেস-সহায়ক। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে খেলতে হয়েছে। পিচে সুইং ও বাউন্স, দু'টোই ছিল।"
এর আগে কখনো জিম্বাবুয়ে সফরে যাননি রবিউল। উইকেট সম্পর্কেও কোনো ধারণা নেই বলে তিনি জানান।
উইকেট সম্পর্কে একটু ধারণা দিতেই তিনি বলেন, "ঘরোয়া ক্রিকেটে টানা বল করেছি। জিম্বাবুয়ের পেস-সহায়ক পিচেও ভালো করতে পারবো।"
আন্তর্জাতিক ক্রিকেটকে খুব কঠিন বলে বর্ণনা করেন তিনি। নিজের অভিষেক সম্পর্কে বলেন, "প্রথম টেস্ট খেলি লর্ডসে। ওই ম্যাচ খেলার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচে খেলেছি। সেগুলোতে ভালো করেছিলাম। কিন্তু টেস্টে মোটেও ভালো করিনি। অভিষেক বলেই হয়তো
bdnews24