২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলার দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশের জিম্বাবুয়ের সফরে খেলার দিনক্ষণ ঠিক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের জিম্বাবুয়ের সফরে খেলার দিনক্ষণ ঠিক করা হয়েছে। সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্টটি শুরু হবে ৪ অগাস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এই খেলার মধ্য দিয়ে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। ছয় বছর আগে টেস্ট থেকে স্বেচ্ছা নির্বাসনে যায় দেশটি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ১২ অগাস্ট। খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। পরের দু'টি খেলাও হবে একই মাঠে, ১৪ ও ১৬ অগাস্ট। এই তিনটি খেলা হবে দিন-রাতের। চতুর্থ ম্যাচটি হবে ১৯ অগাস্ট, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। একই মাঠে ২১ তারিখে হবে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচ। এর আগে হারারেতে ১ ও ২ অগাস্ট জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩১ ঘ.