ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নটিংহ্যামে চতুর্থ একদিনের খেলায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। তখনও হাতে ছিলো ১৪৫ বল।
সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টি আইনে হেরেছিলো শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচে জিতে এগিয়ে যায় তারা। চতুর্থ ম্যাচে সমতা ফেরায় পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। খেলাটি হবে ৯ জুলাই, ওল্ড ট্রাফোডে।
ট্রেন্ট ব্রিজে বুধবার দিন-রাতের খেলাটি বৃষ্টির কারণে প্রায় একঘণ্টা পর শুরু হয়। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ১৭৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। খেলেছে ৪৩ ওভার ৪ বল।
বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ১৭১ রান। স্বাগতিক দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেস্টার কুক ও ক্রেগ কিসওয়েটার শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৩ ওভার ৫ বল খেলে বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়।
কুক ১৬টি চারের সাহায্যে ৭৫ বলে অপরাজিত ৯৫ রান করেন। আর কিসওয়েটার ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৮ বলে অপরাজিত ৭২ রান করেন।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি শ্রীলঙ্কার। ২০ রানের মধ্যেই তারা ৪ উইকেট হারিয়ে বসে। এর মধ্যে অধিনায়ক তিলকারতে
bdnews24