ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমি দলের সঙ্গে কাজ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ বোলিং কোচ জিওফ লওসন। তিনি বলেন, এই মুহূর্তে বোলারদের সঙ্গে সুইং নিয়ে কাজ করছেন ।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লওসন বলেন, "ব্যাটসম্যানরা সুইং বল খেলতে মোটেও স্বচ্ছন্দ্য বোধ করেন না। অথচ গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সুইং বোলিংকে অবহেলা করা হচ্ছে।"
"সুইং করে ভারতের জহির খান যথেষ্ট সাফল্য পেয়েছেন। যেসব বোলারের বলে সুইং বেশি তাদের খেলা সহজ নয়," বলেন তিনি।
পেসারদের চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেন, "এটা নতুন কিছু নয়। পেস বোলিং যথেষ্ট কঠিন। শরীরের উপর অনেক চাপ পড়ে। পেসারদের অনেক কৌশল অবলম্বন করতে হয়, শরীরের যত
bdnews24