২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ১৫ জানুয়ারি থেকে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ১৫ জানুয়ারি শুরু হবে। সোমবার ঢাকা মেট্রোপলিটান ক্রিকেট কমিটির (সিসিডিএম) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ১৫ জানুয়ারি শুরু হবে। সোমবার ঢাকা মেট্রোপলিটান ক্রিকেট কমিটির (সিসিডিএম) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিসিডিএম-এর সাধারণ সম্পাদক ইকবাল ই্উসুফ বলেন, "খেলোয়াড়দের দল-বদলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ও ২৭ ডিসেম্বর।" বিদেশি ও পুলের কতজন খেলোয়াড় প্রতিটি দল নিতে পারবে, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, পুলের তালিকাভুক্ত খেলোয়াদের নাম না ঘোষণা পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। তবে তিনি বলেন, পুলে ২৪ জনের বেশি খেলোয়াড় থাকলে প্রতিটি দল দু'জন খেলোয়াড় নিতে পারবে। আর ২৪-এর বেশি খেলোয়াড় থাকলে প্রতিটি দল তিনজন করে খেলোয়াড় নিতে পারবে। সভায় সিদ্ধান্ত নেয় হয় যে, কোনো দলে পুলের তিনজন খেলোয়াড় থাকলে সেই দলটি দু'জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। আর পুলের দু'জন খেলোয়াড় থাকলে ৩ জন বিদেশি খেলোয়াড়কে খেলাতে পারবে। তবে ১০ জন খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করতে পারবে। জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি থেকে প্রতিটি দল দু'জন খেলোয়াড় নিতে পারবে বলে ইকবাল ইউসুফ জানান। তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ 'এ' দল ঘোষণা করা হলে ওই দুই দল থেকেও দুজন করে খেলোয়াড় নিতে পারবে প্রতিটি দল। তবে যদি অনূর্ধ্ব-১৯ ও 'এ' দল ঘোষণা না করা হলে তা উন্মুক্ত থাকবে। ভিক্টোরিয়া ছাড়া প্রিমিয়ার ডিভিশনের সব দলের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪৩ ঘ.