২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারোয়ান বাদ, নতুন মুখ পাওয়েল

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন রামনরেশ সারোয়ান। তার জায়গায় দলে নেয়া হয়েছে নতুন মুখ কিয়েরন পাওয়েলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন রামনরেশ সারোয়ান। তার জায়গায় দলে নেয়া হয়েছে নতুন মুখ কিয়েরন পাওয়েলকে। ২০০৯ সালে পাওয়েল দু'টি একদিনের ম্যাচ খেলেছেন। ওই সময় বোর্ডের সঙ্গে বিরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত খেলোয়াড়রা খেলতে অস্বীকার করেন। ফলে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে ও দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর পর মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফেরেন সারোয়ান। চার ইনিংস খেলে রান করেন মাত্র ৫৪। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচেও তিনি তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। প্রথম দুই টেস্টে তার ব্যাট থেকে রান আসে মাত্র ২৯। তবে সারোয়ান ফিরে আসবেন বলে আশা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইড বাটস। তিনি বলেন, "সারোয়ানের সময়টা আসলে ভালো যাচ্ছে না। এজন্য অন্য খেলোয়াড়কে জায়গা দিয়ে তার এখন সরে যাওয়াই ভালো। তবে আমরা জানি তিনি যে মানের ব্যাটসম্যান তাতে খুব তাড়াতড়ি তিনি দলে ফিরতে পারবেন।" তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্ট ড্র হয়। দল: ড্যারেন সামি (অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, মার্লোন স্যামুয়েলস, কার্লটন বগ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, ফিডেল এডোয়ার্ডস, কার্ক এডোয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, কিয়েরন পাওয়েল ও লেন্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩১০ ঘ.