২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ভারত সফরে যাবে: মুস্তফা কামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভবিষ্যত সফর-সূচিতে (এফটিপি) না থাকলেও ভারত সফরে যাবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভবিষ্যত সফর-সূচিতে (এফটিপি) না থাকলেও ভারত সফরে যাবে বাংলাদেশ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এ কথা জানালেও কবে নাগাদ বাংলাদেশ ভারত সফরে যাবে সে ব্যাপারে কিছুই বলেননি। এফটিপিতে বাংলাদেশের ভারত সফর না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের কোনো দেশ খেলতে ডাকতে চায় না। হয়তো মাঠে ভালো করছি না বলে। তবে আমাদের থেমে যাওয়ার কিছু নেই। আমরা হাল ছাড়বো না। এগিয়ে যেতে হবে।" সংবাদ সম্মেলনে এফটিপি ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, "শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রতিটি দেশকে দেশের মাটিতে ও প্রতিপক্ষের মাটিতে খেলতে হবে। এই সিরিজগুলোকে দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে বিবেচনা করা হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে চূড়ান্ত পর্বে।" তিনি বলেন, "বিভিন্ন দেশের বোর্ডের বেশিরভাগ আয় এসে থাকে খেলা স