২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত অনেকটা এগিয়ে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটা এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে পানি পানের বিরতি পর্যন্ত দ্বিতীয পালায় দুই উইকেটে ১০০ রান করেছে তারা। ফলে এগিয়ে আছে ১১১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 07:09 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেকটা এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে পানি পানের বিরতি পর্যন্ত দ্বিতীয পালায় দুই উইকেটে ১০০ রান করেছে তারা। ফলে এগিয়ে আছে ১১১ রানে। রাহুল দ্রাবিড় ব্যাট করছেন ২৫ রান নিয়ে। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের প্রথম পালার ২০১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯০। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শুক্রবার বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয় যেখানে শেষ করেছিলেন থেমে যান সেখানেই। স্কোরবোর্ডে আরো ৩ রান যোগ হলেও সেখানে তার কোনো অবদান ছিল না। অর্থাৎ তিনি তার ৩ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি। তবে খেলে যেতে থাকেন আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। মুরালির বিদায়ের পর মাঠে নেমে মাথা নিচু করে ব্যাট করা শুরু করেন দ্রাবিড় এবং দ্বিতীয় সেশনের পানি পানের বিরতি পর্যন্ত খেলে যান তিনি একই ভঙ্গিতে। লক্ষ্মণও খেলছেন দ্রাবিরের মতো, অত্যন্ত দেখেশুনে। এর আগে দলীয় ৮৯ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যাওয়ার আগে মুকুন্দ করেন ৪৮। তিনি দিনের খেলা শুরু করেন ৮ রান নিয়ে। তিনি তার ৮১ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট নেন ফিদেল এডোয়ার্ডস ও রবি রামপল। প্রথম টেস্ট ৬৩ রানে জেতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৫৪ ঘ.