২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের খেলার দিনক্ষণ

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির খেলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এতে একই গ্র"পে পড়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির খেলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এতে একই গ্র"পে পড়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন 'ভবিষ্যৎ সফর-সূচি পরিকল্পনায়' (এফটিপি) চ্যাম্পিয়ন্স লিগ চলাকালে কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখা হয়নি। আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা যেন কোনো রকম অসুবিধা ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে সে জন্য এটা করেছে আইসিসি। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যৌথভাবে এই প্রতিযোগিতাটির আয়োজন করে। এবারের আয়োজক দেশ ভারত। মূল পর্বের খেলাগুলো হবে ভারতের চেন্নাই, ব্যাঙ্গালোর ও কলকাতায়। খেলা শুরু হবে ২৩ সেপ্টেম্বর চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ওয়ারিয়র্স। ফাইনাল ও একটি সেমিফাইনাল হবে চেন্নাইতে। অন্য সেমিফাইনালটি হবে ব্যাঙ্গালোরে। এর আগে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর বাছাই পর্বের খেলাগুলি হবে হায়দ্রাবাদে। চ্যাম্পিয়ন্স লিগে দশটি দল অংশ নিচ্ছে। এরমধ্যে সাতটি দল সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। আর বাকি তিনটি দলকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে। দুই গ্র"পের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। এক গ্র"পের শীর্ষ দল অন্য গ্র"পের দ্বিতীয় দলের সঙ্গে খেলবে। গ্র"প 'এ' : চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, নিউ সাউথ ওয়েল্স ব্লুস, কেপ কোবরাস ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। গ্র"প 'বি' : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ওয়ারিয়র্স, সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল। বাছাই পর্ব খেলবে কলকাতা নাইট রাইডার্স, ইংল্যান্ড ও অকল্যান্ডের একটি দল, নিউজিল্যান্ডের এইচআরভি কাপ চ্যাম্পিয়ন দল ও ক্যারিবিয়ান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২৩২৭ ঘ.