ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ক্রিকেট সিরিজের সময়-সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পাঁচ ম্যাচ একদিনের সিরিজ ছাড়াও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। এছাড়া সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ইংল্যান্ড।
৪ অক্টোবর ইংল্যান্ড দলের ভারত পৌঁছানোর কথা রয়েছে। এরপর তারা হায়দ্রাবাদে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে।
প্রথম একদিনের ম্যাচও হবে হায়দ্রাবাদে, ১৪ অক্টোবর। ১৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে নয়া দিল্লিতে। তৃতীয় খেলা মোহালিতে, ২০ অক্টোবর। চতুর্থ খেলা মুম্বাইতে, ২৩ অক্টোবর এবং পঞ্চম খেলা কলকাতায়, ২৬ অক্টোবর।
একমাত্র টি-টোয়েন্টি খেলাটি হবে কলকতায় ২৯ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২৩৩১ ঘ.
bdnews24