২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিআরএসের সিদ্ধান্তে ক্রিকেট এগিয়েছে'

টেস্টে ও একদিনের ক্রিকেটে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টে ও একদিনের ক্রিকেটে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, "এই সিদ্ধান্ত নেয়ায় এক ধাপ এগিয়ে গেল ক্রিকেট।" আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে ডিআরএস ব্যবহারে বিরোধীতা করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিজস্ব কারণ থাকতে পারে বলে মনে করেন সৌরভ। ২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে ভারত দলে ছিলেন সৌরভ। ওই সিরিজেই প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করা হয়। সফরের পর বিসিসিআইকে ক্রিকেটাররা ডিআরএসের প্রযুক্তিগত ত্র"টির কারণে তাদের অনাস্থার কথা জানান। সৌরভ বলেন, "ওই সময়ে ব্যবহৃত ক্যামেরার 'অ্যাঙ্গেল' আমাদের মনঃপুত হয়নি। প্রযুক্তির মাধ্যমে দেয়া সিদ্ধান্ত যে সঠিক সে ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম না। তবে আমরা খুব বেশি নেকিবাচকও ছিলাম না।" পরে বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার সময় আবারো ডিআরএসের ব্যবহার দেখে সৌরভ বলেন, "এখন ব্যাপক পরিবর্তন এসেছে। কেননা প্রযুক্তি অনেক উন্নত হয়েছে।" সময়ের সঙ্গে সঙ্গে ডিআরএস ব্যবহারের সঙ্গে খেলোয়াড়রা ভালোভাবে পরিচিত হয়ে উঠবেন বলে তিনি মনে করেন। বলেন, তাই ব্যবহৃত প্রযুক্তি নিয়ে খেলোয়াড়দের মতামত সরাসরি শোনা উচিত। যে কোনো পরিবর্তন এবং উন্নতির কথাও তাদের জানাতে হবে। আইসিসির বার্ষিক সাধারণ সভার পূর্ণাঙ্গ কাউন্সিলে বক্তব্য রাখেন সৌরভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২৪৫ ঘ.