২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সভাপতি নির্বাচন: গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব পিছিয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) চতুর্থ দিন বুধবার নির্বাহী বোর্ড এই সিদ্ধান্ত নেয়। অক্টোবরেই হবে নির্বাহী বোর্ডের পরবর্তী সভা। বৃহস্পতিবার সাধারণ সভার শেষ দিনে পূর্ণাঙ্গ কাউন্সিলে ভোটভুটির জন্য বিষয়টি উত্থাপন না করারও সিদ্ধান্ত নেয় বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মে মাস থেকে সভাপতি নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছে। এদিকে পর্যায়ক্রমিক পদ্ধতির চক্র পূরণ হওয়ার পরই তা পরিবর্তন করা উচিত বলে মনে করে বাংলাদেশ। ২০১৪ সালে আইসিসি সভাপতি ও সহ-সভাপতি প্রার্থী দেয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। সভাপতি প্রার্থী নির্বাচন পদ্ধতি সংশোধন নিয়ে আরো ভাবনা-চিন্তার জন্য বিষয়টি আপাতত তুলে রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও নির্বাহী বোর্ডের তৃতীয় একটি সদস্য দেশ। ওই সদস্য দেশের প্রতিনিধি বলেন, বোর্ডের পূর্ণ ও সঠিক আলোচনা ছাড়া এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া কঠিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/২০০৮ ঘ.