২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেট ক্যাম্প বুধবার শুরু

মেয়েদের মাস ব্যাপী জাতীয় ক্রিকেট ক্যাম্প বুধবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ওমেন্স স্পোর্টস কমপ্লেক্সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের মাস ব্যাপী জাতীয় ক্রিকেট ক্যাম্প বুধবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ওমেন্স স্পোর্টস কমপ্লেক্সে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ক্যাম্পে ডাক পেয়েছেন ৩২ জন ক্রিকেটার। দল: শুকতারা রহমান, শায়লা শারমীন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা আক্তার, সাতিরা জাকির জেসি, শারমীন আক্তর সুপ্তা, পান্না ঘোষ, সালমা খাতুন, তাহিন তাহেরা, ফারজানা হক পিঙ্কি, চামেলি খাতুন, সুবর্না ইসলাম, সুলতানা ইয়াসমিন বৈশাখী, নুজহাত তাসনিয়া টুম্পা, জাহানারা আলম, রিতু মনি, তাজিয়া আক্তার, সোহেলি আক্তার, তিথি রানী, চম্পা চাকমা, মুর্শেদা খাতুন, ফাতেমা তুজ জোহরা, লিলি রানী, তৃপ্তি মণ্ডল, শাহনাজ পারভীন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, একা মালিক, রাশেদা রহমান ও শারমীন আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪২ ঘ.