ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসর শুরু হবে ২০১২ সালের ৪ এপ্রিল, চলবে ২৭ মে পর্যন্ত।
প্রতিযোগিতায় মোট ম্যাচ সংখ্যা ৭৪টি। তবে ম্যাচ সূচি এখনো ঘোষণা করা হয়নি।
হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গুরুত্ব পাচ্ছে সংস্থাটির 'ফিউচার ট্যুর প্রোগ্রাম' (এফটিপি) বিষয়টি। যেখানে আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচিতে আইপিএলের জন্য জায়গা রাখার প্রস্তাবও হতে পারে। কারণ আগামী বছর অনেকগুলো সিরিজ রয়েছে যেগুলো আইপিএলের সময় খেলা হবে। আর তা হলে অনেক তারকা খেলোয়াড়কেই আইপিএলে দেখা যাবে না।
বিশ্বকাপের পরপরই আইপিএলের চতুর্থ আসর বসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চেন্নাই সুপার কিং শিরোপা ধরে রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট/এসএনএল/এএনএম/১৮০৬ ঘ.
bdnews24