২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলে ফিরলেন ব্রেসন্যান

হাঁটুর চোট কাটিয়ে শ্রীলঙ্কা বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের ইংল্যান্ড দলে ফিরেছেন পেস বোলার টিম ব্রেসন্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোট কাটিয়ে শ্রীলঙ্কা বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের ইংল্যান্ড দলে ফিরেছেন পেস বোলার টিম ব্রেসন্যান। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচেই তাকে দেখা যেতে পারে। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অপরিহার্য সদস্য ছিলেন ব্রেসন্যান। তবে ক্রিকেটের পাদ প্রদীপের আলোয় আসেন মূলত ২০১০ সালের অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপ দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী মেলবোর্ন টেস্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোরে বিশ্বকাপ ম্যাচে নেন পাঁচ উইকেট। তবে চোটের কারণে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজ খেলতে পারেন নি। তার মিডিয়াস পেস এবং নিচের সারিতে কার্যকর ব্যাটিং শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জন্য কাজে লাগতে পারে। ৪২ টি একদিনের ম্যাচ খেলে ৩৭.২৮ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন ব্রেসন্যান। আর ২২.৫৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪৯৬ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০০৭ ঘ.