২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়া এখনো কার্যকর হাতিয়ার

মাঠে নামার মতো শুধু সুস্থই নন সনাৎ জয়াসুরিয়া, যে কোনো অধিনায়কের কাছে কার্যকর হাতিয়ার বটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে নামার মতো শুধু সুস্থই নন সনাৎ জয়াসুরিয়া, যে কোনো অধিনায়কের কাছে কার্যকর হাতিয়ার বটে। জীবনের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ২ উইকেট নেয়ার পর ঠিক এভাবেই তার প্রশংসা করেন অধিনায়ক থিলিনা কান্দাম্বে। ২০০৯ সালের ডিসেম্বরের পর এটাই ছিল জয়াসুরিয়ার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বৃহস্পতিবার ৪২ বছরে পা দিতে যাওয়া জয়াসুরিয়া দাঁড়িয়ে আছেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচের সামনে। মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে খেলার পর অবসর নেবেন তিনি। একদিনের সিরিজটি হবে পাঁচ ম্যাচের। ২২ বছর আগে ক্রিকেট জীবন শুরু হয় জয়াসুরিয়ার। তিলকারতে