২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশ বাদ, দলে এডোয়ার্ডস

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নেই ওয়েস্ট ইন্ডিজ সহঅধিনায়ক ব্রেন্ডন ন্যাশ। তার জায়গায় ডাক পেয়েছে কার্ক এডোয়ার্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নেই ওয়েস্ট ইন্ডিজ সহঅধিনায়ক ব্রেন্ডন ন্যাশ। তার জায়গায় ডাক পেয়েছে কার্ক এডোয়ার্ডস। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টে খেলা হয়নি মর্লোন স্যামুয়েলসের। এবার খেলতে পারেন তিনি। ব্রিজটাউনে ২৮ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্টে ৬৩ রানে জেতে ভারত। ভারতের বিপক্ষে সাবিনা পার্কে খারাপ খেলার কারণে বাদ পড়েছেন ন্যাশ। ওই টেস্টে প্রথম পালায় ১ ও দ্বিতীয় পালায় ৯ রান করেন তিনি। এছাড়া গত ছয়টি ইনিংসে সাকুল্যে ৫৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইড বাটস বলেন, "ন্যাশ বেশ কিছুদিন ধরেই 'ফর্মে' নেই। নিজেকে ফিরে পাওয়ার জন্য আমরা তাকে একটা সুযোগ দিয়েছি। যাতে তিনি নিজের খেলার দিকে মনযোগ দিতে পারেন। ন্যাশ মানসিকভাবে খুবই শক্তিশালী, জানি তিনি দ্রুতই নিজেকে ফিরে পাবেন।" দল: ড্যারেন সামি (অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, মার্লোন স্যামুয়েলস, কার্লটন বগ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, ফিডেল এডওয়ার্ডস, কার্ক এডোয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, রামনরেশ সারওয়ান ও লেন্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/ ২২৩২ ঘ.