২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের পক্ষে বিসিবি, তবে-

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এর আগে চলমান চক্র পূর্ণ হতে হবে বলে বোর্ড জানিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এর আগে চলমান চক্র পূর্ণ হতে হবে বলে বোর্ড জানিয়ে দিয়েছে। চলমান চক্র অনুযায়ী, আইসিসির সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য এবার বাংলাদেশ ও পাকিস্তানের প্রার্থী দেয়ার কথা। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের ব্যাপারে কাউন্সিলের গঠনতন্ত্র সংশোধনের একটি প্রস্তাব আনা হয়েছে। রোববার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নীতিগতভাবে ওই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ। এ বছরের ১২ জুন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এক চিঠিতে আইসিসি সভাপতি শারদ পাওয়ারকে জানান, বিসিবি গঠনতন্ত্র সংশোধনের পক্ষে। তবে এর আগে চলমান চক্র পূর্ণ করতে হবে।" পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। হংকংয়ে রোববার শুরু হয়েছে আইসিসির পাঁচ দিনের বার্ষিক সাধারণ সভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫৯ ঘ.