২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারপারের ওপর ক্ষোভ

আম্পায়ার ড্যারেল হারপারের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাদের অভিযোগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বেশ কয়েকটি দুর্বল সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ার ড্যারেল হারপারের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাদের অভিযোগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বেশ কয়েকটি দুর্বল সিদ্ধান্ত দিয়েছেন তিনি। দলের একজন সিনিয়র খেলোয়াড় বলেন, পুরো দল তৃতীয় টেস্টে আম্পায়ারের ভূমিকায় হারপারকে দেখতে চায় না। টেস্টটি ডোমিনিকায় শুরু হবে ৬ জুলাই। খেলা পরিচালনার মান নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলা শেষে এক সংবাদ সম্মেলনে কোনো রাখ-ঢাক না করে তিনি বলেন, "সঠিক সিদ্ধান্ত দেয়া হলে খেলা অনেক আগেই শেষ হয়ে যেতো। এতক্ষণে আমরা হোটেলে থাকতাম।" দলের একজন সিনিয়র ক্রিকেটার বলেন, "আমরা তৃতীয় টেস্টে আম্পায়ার হিসেবে তাকে দেখতে চাই না। আপনারা একে পুরো দলের মনোভাব হিসেবে বিবেচনা করতে পারেন।" সংবাদ সম্মেলনে ধোনি দুই আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও অস্ট্রেলিয়ার হারপার, কারো নাম উচ্চারণ করেননি। কিন্তু ভারতের কয়েকজন ক্রিকেটার খোলামেলাই বলছেন, তাদের ক্ষোভ হারপারেরই ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৬৪৯ ঘ.