ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে ভারত।
চতুর্থ দিন বৃহস্পতিবার প্রথম সেশনে ৬ উইকেট তুলে নিয়ে জয় এক রকম নিশ্চিত করে ফেলে ভারত। দ্বিতীয় সেশনে এগার নম্বর ব্যাটসম্যান দেবেন্দ্র বিশুর (২৬) উইকেট তুলে নিয়ে জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির দল।
এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় পালায় রানে ২৬২ ামে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ১৩১ রান নিয়ে চর্তু দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য স্বাগতিকদের শেষ দুই দিনে ছয় সেশনে প্রয়োজন ছিল ১৯৫ রান। হতে ছিল ৭ উইকেট। কিন্তু দিনের প্রথম সেশনে ৯৫ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা।
আগের দিনের সেট দুই ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভো ও শিবনারায়ন চন্দরপল এ দিন বেশিক্ষণ টিকেন নি। দলীয় ১৪৮ রানের মাথায় ব্র্যাভো (৪১) বিদায় নিলে দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এক রান পরেই তাকে অনুসরণ করেন চন্দরপল (৩০)। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দরেন কার্লটন বাগ। দলের রান তখন ১৫০।
এর পর পরাজয়ের ব্যবধান কমাতে লড়াই করেন অধিনায়ক ড্যারেন সামি ও রবি রামপল। শেষ পর্যন্ত সামি ২৫ ও রামপল ৩৪ রান করে সাজঘরে ফেরেন। লড়াই করেছে দশম উইকেট জুটিও। ফিদেল এডোয়ার্ডস ও দ্রেবেন্দ্র বিশু যোগ করেন ৩৯ রান। দশম ব্যাটসম্যান নম্বর ব্যাটসম্যান এডোয়ার্ডস অপরাজিত থাকেন ১৫ রানে।
ভারতের পক্ষে প্রভিন কুমার ও ইশান্ত শর্মা তিনটি করে উইকেট নেন। এ জন্য প্রভিন দেন ৪২ রান। ইশান্ত ৭৭।
এর আগে প্রথম পালায় ভারত ২৪৬ ও দ্বিতীয় পালায় ২৫২ রান করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। জবাবে নিজেদের প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজ করে ১৭৩ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৭ ঘ.
bdnews24