ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে শনিবার।
এক বিবৃতিতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার
রাজধানীর জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে চলবে তিন সপ্তাহের এই ক্যাম্প। দলে ডাক পাওয়া ১৮ ক্রিকেটারকে শুক্রবার বিকেল পাঁচটায় জিপি-বিসিবি একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।
দল: সৌম্য সরকার, আসলাম হোসেন, আনামুল হক বিজয়, আল আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, রুবেল হোসেন নুরুজ্জামান, আসিফ আহমেদ রাতুল, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ তাজিন, দেওয়ান সাব্বির, জুবায়ের হোসেন লিখন, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নুর হোসেন মুন্না, জাকারিয়া মাসুদ, কাজী নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৪ ঘ.
bdnews24