২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটতি বাজেট অনুমোদন দিল পিসিবি

২০১১-২০১২ মৌসুমের জন্য ঘাটতি বাজেট অনুমোদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১-২০১২ মৌসুমের জন্য ঘাটতি বাজেট অনুমোদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা জনিত কারণে কোনো দেশ পাকিস্তান সফরে আসতে রাজি নয়। সে কারণে ক্রিকেটের মতো পিসিবির আর্থিক ক্ষতিও কম হচ্ছে না। প্রতিশ্র"তি ঠিক রাখতে 'নিরপেক্ষ ভেন্যু'য় হোম সিরিজ খেলতে হচ্ছে পাকিস্তানকে। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট অবশ্য সে কথা মানছেন না। দেশের বাইরে হোম সিরিজ খেলতে হচ্ছে বলেই সব সময় পাকিস্তান আর্থিক ক্ষতির শিকার হচ্ছে তা মনে করেন না বাট। পিসিবির নির্বাহী কমিটির এক বৈঠকের পর তিনি বলেন, "গত দুই বছর ধরে আমরা ঘরোয়া সিরিজ নিরপক্ষে ভেন্যুতে খেলতে বাধ্য হচ্ছি। মনে করা হয় এতে সব সিরিজে আমরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছি, এটা ঠিক নয়।" নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশটিতে এবং ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে 'হোম' সিরিজ খেলে পাকিস্তান। এছাড়া আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি সিরিজ খেলে। দেশটিতে অক্টোবরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আরো দুটি ঘরোয়া সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের ক্লাব ক্রিকেটের মান বাড়াতে উদ্যোগ নিয়েছে পিসিবি। সে কথা জানিয়ে বাট বলেন, "আমরা পাকিস্তানের ক্লাব ক্রিকেটের মান বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এতে ঘরোয়া ক্রিকেটের উন্নতি হবে। এর অংশ হিসেবে পরের মৌসুমে ক্লাব ক্রিকেটে প্রায় ৫ হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।" ক্লাব ক্রিকেটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার আব্দুর কাদির। পিসিবিও ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজন করতে চায় আইপিএলের অনুকরণে। বাট বলেন, "আমাদের যদিও অভিজ্ঞতা নেই তার পরও আমরা আমাদের নিজস্ব টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করতে চাই, তার চেষ্টা চলছে।" খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন ইস্যুতে পিসিবি বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়ে পড়ছে। এ সব ব্যাপারে আইনী সহায়তার জন্য ১২ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৭ ঘ.