২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরের জন্য শতভাগ ফিট যুবরাজ

বুকের চোটের কারণে ওয়েস্ট সফরে দলে না থাকা যুবরাজ সিং বলেছেন, তিনি সম্পূর্ণ ফিট এবং ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুকের চোটের কারণে ওয়েস্ট সফরে দলে না থাকা যুবরাজ সিং বলেছেন, তিনি সম্পূর্ণ ফিট এবং ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত। ১৫ জুলাই থেকে ভারতের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে। ২১ জুলাই থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। এছাড়া একটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচও খেলবে দল দুটি। দেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন জানিয়ে যুবরাজ সিং বলেন, "আমি শতভাগ ফিট। আমি নিশ্চিত চোটের সঙ্গে লড়াই করা দলের অন্য সিনিয়র ক্রিকেটারও সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইংল্যান্ড সফরের দিকে আমি তাকিয়ে আছি।" বিশ্বকাপে দারুণ খেলেন যুবরাজ। ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে বিশ্বকাপে সেরা খেলোয়াড় হন তিনি। তিনিসহ ভারতের পাঁচ সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন না। সুরেশ রায়নার অধীনে খেলতে চাননি বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের যাননি এমন অভিযোগ অস্বীকার করেছেন যুবরাজ। যুবরাজ বলেন, "আমি সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভিরের অধীনে খেলেছি। এছাড়াও আরো অনেকের অধীনে খেলেছি। আমি দলে জায়গা করে নেয়ার পাঁচ বছর পরে ধোনি আর গম্ভির দলে এসেছেন। এখানে এমন কোনো ব্যাপার নেই। আমি দেশের জন্য খেলি, অধিনায়কের জন্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৩৬ ঘ.