২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের সহকারী মর্গান

টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে ইয়ন মর্গানের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েসল ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে ইয়ন মর্গানের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েসল ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড চোট কাটিয়ে উঠতে না পারলে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্বও দিতে পারেন মর্গান। ইসিবি'র এক মুখপাত্র নিশ্চিত করেছেন, মর্গানকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। ব্রড চোট অনেকটাই কাটিয়ে উঠছেন বলেও জানান তিনি। ইসিবি আশা করছে, ব্রিস্টলে শনিবার অধিনায়ক হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ব্রড। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের সহকারী ব্রড। ওভালে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে কুকের নেতৃত্বে প্রথম একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২৪ বছর বয়সী মর্গানকে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যত প্রজন্মের একজন হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালের বিশ্বকাপকে লক্ষ্য করে নতুন করে দল সাজাচ্ছে ইসিবি। সে কারণেই পল কলিংউডের শেষ দেখে ফেলেছেন অনেকেই। শূন্যস্থান পূরণ করতে মর্গানের মতো অনেকেই উঠে আসছেন। দ্য ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, গত মাসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় মর্গানের সঙ্গে সহ-অধিনায়ক হওয়ার ব্যাপারে আলোচনা করে ইসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১১২ ঘ.