২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনে তিনটি আন্তর্জাতিক ম্যাচ

ইডেন গার্ডেন্সে এ বছর বছর তিনটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইডেন গার্ডেন্সে এ বছর বছর তিনটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুম্বাইয়ে প্রোগ্রাম এন্ড ফিক্সচার কমিটির সভা শেষে বোর্ড জানায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ভারত সফরে তিনটি ম্যাচ থাকছে কলকাতার ইডেন গার্ডেন্সে। খেলাগুলো হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রধান জগমোহন ডালমিয়া। তিনি বলেন, "অবশ্যই এটা বিসিসিআই'র ভালো সিদ্ধান্ত। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ সরিয়ে নেয়া ছিল সিএবি'র প্রতি অবিচার। সে সময় বিসিসিআই চাইলে এর সমাধান সম্ভব ছিল। তবে এবার টেস্টসহ তিনটি ম্যাচ পেয়ে আমরা সন্তুষ্ট।" ইডেনে ইংল্যান্ড একটি করে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি টেস্ট। সিএবি জন্য এটা আনন্দের সংবাদ। ইডেন প্রস্তুত না থাকায় বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে নেয়া হয় ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে বিশ্বকাপে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ভারত সফরে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অন্য চারটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাই, মোহালি, হায়দ্রাবাদ ও দিল্লিতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ভারতে তিনটি টেস্ট খেলবে। টেস্টের অপর দুটি ভেন্যু হচ্ছে মুম্বাই ও দিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২৬ ঘ.