২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বাদ গেইল, ফিরেছেন বারাথ

ক্রিস গেইলকে বাদ দিয়েই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলে জায়গা পাননি ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 04:32 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলকে বাদ দিয়েই ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলে জায়গা পাননি ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। তবে দলে ফিরেছেন ত্রিনিদাদের উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথ। ক্রেগ ব্রাথওয়েটের বদলে ইনিংস উদ্বোধন করবেন তিনি। এছাড়া একদিনের সিরিজে দলে না থাকলেও টেস্ট দলে ফিরেছেন শিবনারায়ন চন্দরপল। তিন ম্যাচের টেস্ট সিরিজ কিংস্টনের সবিনা পার্কে ২০ জুন শুরু হবে। গেইল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আলোচনা করলেও এখন পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছতে পারেননি। আর ব্রাভো পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে খেললেও টেস্ট সিরিজে খেলেননি। ওই সময় তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন। ভারতের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচে ব্রাভো দলে থাকলেও পরের তিন ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। দল: ড্যারেন সামি (অধিনায়ক), ব্রেন্ডন ন্যাশ, আদ্রিয়ান বারাথ, কার্লটন বগ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, ফিডেল এডওয়ার্ডস, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান ও লেন্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯৩৭ ঘ.