২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে খেলছেন না শোয়েব

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি লিগে খেলবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 07:08 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি লিগে খেলবেন না। প্রতিযোগিতা শুরু হবে ১৯ জুলাই। শেষ হবে ১৪ অগাস্ট। "আমার মা-বাবা বৃদ্ধ হয়ে গেছেন। আমি তাদের কাছে থাকতে চাই," বলেন শোয়েব, "আমি আর খেলতে চাই না। এমন কি, ক্রিকেট নিয়ে কোনো চাকরিও করতে চাই না। তবে তরুণরা সাহায্য চাইলে সময়ে সময়ে আমি তাদের সাহায্য করবো।" তিনি বলেন, "আমি ১৮ বছর ক্রিকেট খেলেছি। আরো ১৮ বছর খেলাটির সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে চাই না।" এবারের বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শোয়েব। তবে বিশ্বকাপে তার দলের সেমিফইনাল খেলা তাকে দেখতে হয়েছে 'বেঞ্চে' বসে। খেলায় ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৫৭ ঘ.