২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউদাম্পটন টেস্টে বৃষ্টির হানা

সাউদাম্পটনে বৃষ্টির হানায় ব্যহত হয়েছে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেটে শ্রীলঙ্কা রান করেছে ২৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাউদাম্পটনে বৃষ্টির হানায় ব্যহত হয়েছে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেটে শ্রীলঙ্কা রান করেছে ২৩। এক প্রান্তে থারাঙ্গা পারানাভিতানা ব্যাট করছেন ১১ রান নিয়ে। অন্য প্রান্তে অধিনায়ক কুমার সাঙ্গাকারা এখনো হিসেবের খাতা খোলেননি। সাউদাম্পটনে টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। দলীয় ২৩ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের বলে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে ধরা পড়ে বিদায় নেন লাহিরু থিরিমানে। জীবনের প্রথম টেস্ট স্বরণীয় করে রাখতে পারেননি তিনি। রান করেন ১০। চোটের কারণে দলীয় অধিনায়ক তিলকারতে