২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ একদিনের ম্যাচেও নেই গেইল

ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচেও দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচেও দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের। চোট কাটিয়ে সুস্থ হয়ে অ্যাড্রিয়ান বারাথ ও বিশ্রাম শেষে রবি রামপল দলে ফিরেছেন। বিতর্কিত এক বেতার সাক্ষাৎকারের কারণে পুরো সিরিজেই মাঠের বাইরে থাকতে হচ্ছে গেইলকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে গেইলের আলোচনার কথা রয়েছে। ওই আলোচনার আগে গেইলকে দলে নেয়ার কথা ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শেষ দুই একদিনের খেলায় ভালো খেলতে না পারায় কার্ক এডওয়ার্ডসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বারাথ। তিন টেস্টের সিরিজের প্রথমটি ২০ জুন জ্যামাইকায় শুরু হচ্ছে। আর রামপলকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ডেনজা হেয়াট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম তিনটিতে হারার পর চতুর্থ একদিনের ম্যাচে বড় ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। দল: ড্যারেন সামি (অধিনায়ক), কার্লটন বগ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, আড্রিয়ান বারাথ, রবি রামপল, এন্টনি মার্টিন, কিয়েরন পোলার্ড, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান ও লেল্ডল সিমন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩২ ঘ.