ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট সিরিজে সমতা ফেরানোর জন্য সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টে জিততেই হবে সফরকারী শ্রীলঙ্কাকে। জিততে পারলে কোচ হিসেবে স্থায়ী হতে পারেন অন্তবর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল।
কার্ডিফে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ড্র হয় লডর্সে।
অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে শেষ টেস্টে জেতা সহজ হবে না সফরকারীদের জন্য। মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস ও লাসিথ মালিঙ্গাকে ছাড়া একেবারে নতুন চেহারা পেয়েছে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ।
মুরালিধরন ও ভাস ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। ইংল্যান্ডের মাটিতে টেস্টে সফল মালিঙ্গাও।
সাউদাম্পটন টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। কিন্তু অধিনায়ক তিলকারতে
bdnews24